রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৬ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এ সময় তাপমাত্রা সামান্য ওঠানামা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।