সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৭ আগস্ট ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। নতুন দাম বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম, ২২ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৭২,৬৫১ টাকা, ২১ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৬৪,৮০১ টাকা, ১৮ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৪১,২৬৩ টাকা, সনাতন পদ্ধতির সোনা (প্রতি ভরি): ১,১৬,৮৫০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সবশেষ গত ২৪ জুলাই বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ১,৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭১,৬০১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার বেড়েছে এবং ১৬ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম হচ্ছে— ২২ ক্যারেট: ২,৮১১ টাকা, ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা