বুধবার
২৭ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর থানার এক উপপরিদর্শক (এসআই) যুবদল নেতা আমিনুল ইসলামকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। এতে তিনি কানে শুনতে না পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে থানার ভেতরেই এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।
স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা নিয়ে থানায় বৈঠকের সময় উত্তেজনা সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে আলাদা রুমে পাঠানো হয়। সেখানেই এসআই রাসেল তাকে থাপ্পড় দেন বলে অভিযোগ।
তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গুরুতর কোনো ইনজুরি মেলেনি, তবে কানে সমস্যা থাকায় টাঙ্গাইল রেফার করা হয়েছে।
অভিযুক্ত এসআই রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, “থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি।”
গোপালপুর থানার ওসি আশরাফ উদ্দিন জানান, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে এবং পরে নেতাদের সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে।