মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৯ ঘণ্টার ব্যবধানে ফের রাকসুর ভোটের তারিখ পরিবর্তন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ফের পরিবর্তন করা হয়েছে। মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ তারিখ পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথমে ঘোষিত তারিখ অনুযায়ী ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো আগামী ২ সেপ্টেম্বর। পরে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তা পরিবর্তন করে ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। তবে মাত্র ৯ ঘণ্টা পর বিকেলে আবারও নতুন তারিখ ঘোষণা করে জানানো হয়, ভোট অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর।

রাকসুর দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তবে বারবার ভোটের তারিখ পরিবর্তনে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলছে।