সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চরণদ্বীপ দরবার শরীফে আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হলো ওরশ শরীফ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে সফলভাবে সম্পন্ন হয়েছে কুতুবুল আকতাব, হজরত মাওলানা শাহ সুফী শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (কঃ)-এর ১০৫তম বেছাল বার্ষিকী ওরশ শরীফ।

দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় এ বছরও অনুষ্ঠিত এ মহাসমাবেশে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুরিদ-মুহিব্বিনের ভিড়ে দরবার শরীফের প্রাঙ্গণ পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।

দিনব্যাপী ওরশ শরীফ উপলক্ষে আয়োজন করা হয় পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আছকার এবং আধ্যাত্মিক আলোচনা। পরিশেষে দেশ ও জাতির উন্নতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব এবং মানবতার কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

মোনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত হজরতুলহাজ্ব শাইখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (মঃ)। তার সঙ্গে উপস্থিত ছিলেন শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী এবং শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী

দোয়া-মোনাজাতে অশ্রুসিক্ত ভক্তদের উপস্থিতি ওরশ শরীফকে রূপ দেয় আধ্যাত্মিকতার অপরিসীম আবহে। ভক্ত-অনুরাগীদের অন্তরে নবউদ্দীপনা জাগিয়ে তোলে আত্মশুদ্ধি, ঈমানি দৃঢ়তা এবং স্রষ্টার প্রতি অগাধ ভালোবাসার অঙ্গীকার।