রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টির দায়ে ৫ জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, পৌর সদরের সড়ক ও ফুটপাতে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে ভবিষ্যতে যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।