বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ‘সুসংবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “রোডম্যাপ আজ এসেছে… এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম, ইলেকশনের রোডম্যাপ।”
তিনি আরও বলেন— “মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।”
আমির খসরুর ভাষ্য, জনগণ ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত নিতে শুরু করেছে। “আমি এরই মধ্যে তা অনুভব করছি। নির্বাচনের পরে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, দক্ষ জনশক্তি তৈরি হবে ইনশাআল্লাহ।”