বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ঘোষণায় বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন—“রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এ রোডম্যাপ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।”
রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিবের সংক্ষিপ্ত উত্তর— “জি।”
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
দুই ডজন কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ওই রোডম্যাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, বাজেট বরাদ্দ, মুদ্রণ, প্রশিক্ষণ, প্রচারণা ও আইটি-ভিত্তিক প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে।