মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৯ আগস্ট ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“ঐক্যে ফাটল ধরাতে চাইছে মহলবিশেষ” — সালাহউদ্দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দু-একটি রাজনৈতিক দল নির্বাচনি রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। কোনো সংশয় থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ঐক্যে ফাটল ধরানো যাবে না।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, একটি মহল নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। কেউ কেউ আবার কমিশনের ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানাতে না পেরে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলছে, এই রোডম্যাপের মাধ্যমে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গড়ে উঠলে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা দাবি করেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৫০ জন গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৫০ জন এখনও ফেরত আসেননি। *“আওয়ামী সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্যই গুম-খুনের মতো ঘটনা ঘটিয়েছে,” মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই গুমের সংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতি দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয়েই কাজ করবে বিএনপি।”