সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

৩০ আগস্ট ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

র‌্যালি ও স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে বারইয়ারহাটে বিএনপির প্রস্তুতি

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বারইয়ারহাট কলেজ মিলনায়তনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার এবং সঞ্চালনা করেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগ।

সভায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বাজার উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদিন আলমগীর, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা সহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া ৩ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বারইয়ারহাটে মহাসমাবেশ ও র‌্যালি আয়োজন করা হবে।