রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩১ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পলিথিন ব্যাগে জিরো টলারেন্স: পরিবেশ উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন ব্যাগে আর কোনো ছাড় নেই। বাজারে নিয়মিত অভিযান চালানো হবে এবং কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, “পলিথিন বর্জন করলে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে। সরকার ভর্তুকি দিয়ে পাটের ব্যাগ সহজলভ্য করেছে, যা ছয় মাস থেকে এক বছর ব্যবহার করা যায়।

তিনি আরও জানান, বাংলাদেশ ২০০২ সালে প্রথম পলিথিন নিষিদ্ধ করে। পাটকলগুলো পুনরায় চালু হচ্ছে এবং মাছ-মাংসসহ সবকিছুই পাটের ব্যাগে বহন করা সম্ভব।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।