রবিবার
৩১ আগস্ট ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সম্পূরক তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে আরও একটি হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। সেখানে নতুন করে ১৮ বছর পূর্ণ করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে এবার প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটির বেশি।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।