সোমবার, ২ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ সেপ্টেম্বর ২০২৫

১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পর্যটক এক্সপ্রেস থমকে গেল পটিয়ায়

উপজেলা প্রতিনিধি:: কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস (৮১৫) ট্রেনের লোকোমোটিভের বাফার ভেঙে বগি থেকে আলাদা হয়ে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে পটিয়া উপজেলার গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পটিয়া স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল জানান, ট্রেনটি কমলমুন্সির হাট এলাকায় পৌঁছালে ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চট্টগ্রাম থেকে সাপোর্ট ইঞ্জিন রওনা দিয়েছে, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।