রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাত দলের বৈঠক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন সাত দলের নেতারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়— এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগে গত রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।