বুধবার
০৩ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: মাদকের বিস্তার প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় বিষয়ক কর্মসূচির আওতায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অধিদপ্তরের আইসফ্যাক্টরী রোড কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক মো. সেলিম নুর, সাংবাদিক আবছার উদ্দিন অলি, রোজি চৌধুরী, সালমা বেগম, মোরশেদ আলম ও সাংবাদিক শাহরিয়ার মনির জিসান প্রমুখ।
মতবিনিময় সভায় মো. জাহিদ হোসেন মোল্লা বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও জোরদার করতে হবে। মাদকের ভয়াবহতা আমরা সবাই জানি, তবুও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকের বিষাক্ত ছোবলে সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সের মানুষ। মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”