বৃহস্পতিবার
০৪ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেন। তবে হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ যুক্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হওয়ার পর গত ২১ আগস্ট আদালত রায়ের জন্য ৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন।
নির্ধারিত দিনে সকাল ১০টা ৫ মিনিটে এজলাসে প্রবেশ করেন বিচারপতিরা এবং প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।