রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৫ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আলোকসজ্জায় ঝলমল করছে খানকা ও মাদরাসা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) আয়োজিত এ জুলুসকে ঘিরে ইতোমধ্যে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শুধু নগর নয়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ও গ্রামাঞ্চলেও চলছে প্রস্তুতি।

তোরণ, পতাকা ও আলোকসজ্জায় সেজেছে নগর
জুলুসকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। অলিগলিতে ঝুলছে পতাকা, ব্যানার ও ফেস্টুন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা, বিভিন্ন খানকা ও গুরুত্বপূর্ণ সড়ক আলোকসজ্জায় সেজে উঠেছে।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এই জুলুসকে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা হিসেবে ধরা হয়।

এতে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

এবারের জুলুসের রুট কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

শুরু: মুরাদপুরের জামেয়া মাদরাসা সংলগ্ন ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে

পথ: মুরাদপুর → দুই নম্বর গেট → জিইসি মোড় (পেনিনসুলার সামনে)

শেষ: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে

সেখানে দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখবেন এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, প্রায় এক মাস ধরে প্রস্তুতি চলছে। ৫৩ বছরের অভিজ্ঞতার আলোকে দায়িত্ব বণ্টন করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের নানা প্রান্ত থেকেও আশেকে রাসূলরা এ শোভাযাত্রায় যোগ দিতে আসবেন।