বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে সাগরে ডুবে মুশফিকুর রহিমের ভাতিজার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া সৈকত থেকে তার মরদেহ ভেসে ওঠে বলে নিশ্চিত করেছেন সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে আহনাফ নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও তার খোঁজ মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, “সকালে সমিতি পাড়া পয়েন্ট থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

নিহত আহনাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে।