সোমবার
০৮ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দিলে দেশের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। উপার্জনও বেশি হবে বলেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের অর্জন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কাথা জানান।
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বিষয়ে তিনি জানান, গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ৪ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিং ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি জানান, গত অর্থবছরে নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে প্রায় ৬ হাজার ৫৭৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।
উপদেষ্টা বলেন, পায়রা বন্দরের অবকাঠামো ও টার্মিনাল নির্মাণ শেষ পর্যায়ে। আগামী বছরের জুলাই মাসে বন্দরের পূর্ণাঙ্গ অপারেশন চালু হবে।
তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ এর মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউসলেস প্রকল্প নেওয়া হয়েছে। এমন উদাহরণ সব মন্ত্রণালয়ে রয়েছে।