রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের জহির নিহত

মিরসরাই প্রতিনিধি:: দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২) নিহত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউর এর পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জহির মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির নুর আহম্মদের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, জীবিকার তাগিতে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর কষ্টে ছিলেন। পরে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন। ১৬ বছর তিনি দেশে আসেন নি। জহিরের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় খবর আসে আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই যাওয়ার পর দীর্ঘ ১৬ বছর দেশে আসেন নি। এখন লাশ হয়ে আসবেন। তিনি আরো বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে।

জহিরের আত্মীয় ও এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, জহির ভাই মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। বিদেশে যাওয়ার পর আর দেশে আসেনি।