মঙ্গলবার
০৯ সেপ্টেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম জার্নাল।
দিনকাল পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রোজি চৌধুরী, শাহরিয়ার মুনির জিসানসহ আরও অনেকে।
শুভেচ্ছা জানাতে গিয়ে চট্টগ্রাম জার্নালের প্রতিনিধি দল দিনকাল পত্রিকার দীর্ঘ সাংবাদিকতা যাত্রাকে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, দিনকাল আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।