সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কথা বললেই জেলে পুরে দেওয়া হচ্ছে: ড. মনজুর আহমেদ

চট্টগ্রাম জার্নাল অনলাইন ডেস্ক: জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, তিনি বলেন, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। যারাই কথা বলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে। এটা তো শেখ হাসিনা, আইয়ুব খান, ইয়াহিয়া খান, হোসেন মোহাম্মদ এরশাদের মতো অবস্থা হয়ে গেছে।

আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। যারাই কথা বলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে। এটা তো শেখ হাসিনা, আইয়ুব খান, ইয়াহিয়া খান, হোসেন মোহাম্মদ এরশাদের মতো অবস্থা হয়ে গেছে।

আমাদের সংবিধানে একটা কথা আছে— বাক স্বাধীনতা, আবার চিন্তার স্বাধীনতা। অর্থাৎ আপনি যে চিন্তা করবেন, সেই স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই সরকার আমাদের চিন্তার স্বাধীনতাও হরণ করেছে। গতকাল মঙ্গলবার মাসুদ কামালের ‘অন্য মঞ্চ’ অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন।

‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্মের অনুষ্ঠান থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তারের প্রসঙ্গে ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, এখানে লতিফ সিদ্দিকী বসেছিলেন, উনি হয়তো কিছু চিন্তা করছিলেন; হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করছিলেন। তাকে গ্রেপ্তার করে ফেললেন। সেই সাথে আপনি মঞ্জুরুল ইসলাম পান্নাকে গ্রেপ্তার করলেন, প্রফেসর কার্জনকে আপনি গ্রেপ্তার করলেন, আজকে বা গতকাল আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করলেন। সে সেখানে ছিলেন কি ছিলেন না সেটাও নিশ্চিত না, কিন্তু তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, এরা সবসময় বাকস্বাধীনতার কথা বলছেন।

ড. মনজুর আহমেদ বলেন, আমার মনে আছে ড. মুহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন তখন তিনি অনেকটা গদগদ কণ্ঠে বললেন— আপনারা যত পারেন মন খুলে আমার সমালোচনা করেন। এখন দেখছি উনি আমাদের খাদে ফেলেছে। এই লোকগুলি যে জেলে গেছে কী কারণে তারা জেল খাটবে? জাস্ট একটা কথা বলার জন্য? উনি কাকে ভয় দেখায়? আমরা তো ভয় পাওয়া লোক না। যাদেরকে উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না। শেখ হাসিনার আমলে ক্রসফায়ার-গুম হয়ে যাওয়া উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি।

আমাদেরকে যদি গ্রেপ্তার করতে হয় কিংবা মেরে ফেলতে হয় সেটা সহজ হবে না। যে বাক স্বাধীনতা এতগুলি লোকের জীবনের বিনিময়ে আমরা অর্জন করছি তা হরণ করতে দেওয়া হবে না।