সোমবার
১৫ সেপ্টেম্বর ২০২৫
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মোঃ আব্দুল মান্নানকে কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল মান্নানকে কক্সবাজার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে এমন রদবদল আনা হয়েছে। জেলা প্রশাসক পদ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর হওয়ায় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।