মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ ২৩ বছরের সিএনজি চালক সাজ্জাদের মরদেহ শঙ্খ নদের ধারের একটি দীঘি থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা দীঘিতে ভাসতে থাকা লাশটি দেখে পুলিশকে খবর দেন। নিহত সাজ্জাদ হাজিগাঁও গ্রামের মোহাম্মদ নাছির ড্রাইভারের ছেলে। তার মরদেহের কিছু অংশ পানিতে ভেসে ছিল, আর কিছু অংশ পাড়ের কাদায় আটকে ছিল।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।