সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে হ্যাভেন বেকার্সের শুভ উদ্বোধন

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে হ্যাভে বেকার্সের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) মিঠাছড়া বাজারে আল আমিন গলির পশ্চিম পাশে ডা. সৈয়দুল হক শপিং কমপ্লেক্সের নীচ তলায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবীদ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, ‘‘হ্যাভেন বেকার্সের যাত্রা শুরু হওয়ায় মিঠাছড়া বাজারের ক্রেতারা এখন থেকে মানসম্মত বেকারি পণ্য সহজেই পাবেন।”

হ্যাভেন বেকার্সে মিঠাছাড়া শাখার স্বত্বাধিকারী ফখরুল ইসলাম মিয়াজী বলেন, “আমরা সবসময় চেষ্টা করবো গ্রাহকদের জন্য স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও মানসম্মত বেকারি পণ্য সরবরাহ করতে। আমাদের প্রতিটি পণ্য স্বাস্থ্যবিধি মেনে গুণগত মান যাচাই করে তৈরি করা হয়। শুধু ব্যবসা নয়, গ্রাহকদের আস্থা অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য।”