বুধবার
১৭ সেপ্টেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জামালখানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই কার্যালয়।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নিজাম উদ্দীন আউলিয়া দরবার শরীফের খলিফা এবং ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহ ফাইজুল কাবির বদরী।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জাফর ইকবাল, প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন ও শাকিল আরাফাত।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, মোরশেদ আলম, সালমা বেগম, রোজি চৌধুরী, নুরুল ইসলাম টিটু, শাহরিয়ার মুনির জিসান ও জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। তিনি বলেন, “মানবাধিকার কোনো বিলাসিতা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। চট্টগ্রাম বিভাগীয় এই কার্যালয়ের মাধ্যমে আমরা অবহেলিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই।”
বক্তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রসার, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমে ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়, যেখানে অতিথিরা ভবিষ্যতের জন্য নানা গঠনমূলক পরামর্শ প্রদান করেন