রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৯ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পূর্ব শত্রুতায় খুন পটিয়ার প্রবাসী মামুন

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন (২৪) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদেশ থেকে দেশে আসেন মামুন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম নামে নিষিদ্ধঘোষিত ওই ছাত্রলীগ নেতা ধারালো ছুরি দিয়ে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”