শনিবার
২০ সেপ্টেম্বর ২০২৫
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় বিনোদ চৌধুরীর বাড়ির পাশে জালে আটকে পড়া সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন।
শাওন জানান, বসতবাড়ির পাশের ঘেরা জালে সাপটি আটকে গেলে স্থানীয়রা খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সাপটি বার্মিজ প্রজাতির অজগর। দৈর্ঘ্যে প্রায় ১০ ফুট এবং ওজনে আনুমানিক ৮ থেকে ৯ কেজি। তবে জালে আটকে থাকায় অজগরটি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানান তিনি।
শাওন আরও বলেন, “অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর এটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে।”