শনিবার
২০ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও চোলাই মদসহ মন সর্দার (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মন সর্দার কানুনগোপাড়া উত্তর সর্দারপাড়ার সুবল মাঝি বাড়ির মৃত মেঘনাথ সর্দারের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মন সর্দারের কাছ থেকে একটি সচল ফায়ারিং পিন বিশিষ্ট দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মন সর্দারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।