রবিবার
২১ সেপ্টেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চাটগাঁইয়্যা নওজোয়ান’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যায় চেরাগি পাহাড়স্থ বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। , সংগঠনের অর্থ সম্পাদক আবু কালম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক আনোয়ার হায়দার রাজিন, মনজুর আলম মঞ্জু, সীমা সেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের গতিবিধি, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ভবিষ্যতের পরিকল্পনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করা হয়।