রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২২ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“ভারতের ওপেনিং ঝড়ে ব্যর্থ পাকিস্তানি বোলিং”

ক্রীড়া প্রতিবেদক:: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে সূর্যকুমার যাদবের দল ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

পাকিস্তানের ব্যাটিং

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করেছিল পাকিস্তান।
১০ ওভারে মাত্র ১ উইকেটে ৯১ রান তুলে ফেলার পর দলীয় স্কোর দুইশ’ পেরোনোর আভাস দিয়েছিল। তবে মিডল ওভারে দ্রুত উইকেট হারানোয় এবং slog ওভারে ধীর ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭১ রানেই থামে ইনিংস।

ওপেনার ফখর জামান করেন ৯ বলে ১৫ রান। শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ূব মিলে দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব আউট হন ১৭ বলে ২১ রান করে।
ফারহান খেলেন ৪৫ বলে ৫৮ রানের ইনিংস।

এরপর হুসেইন তালাত ১১ বলে ১০, মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রান করেন। শেষদিকে ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করে দলের রান কিছুটা বাড়ান।

ভারতের জবাব

জবাবে দুর্দান্ত সূচনা করে ভারত। ৯.৫ ওভারে ওপেনিং জুটিতে তুলে ফেলে ১০৫ রান। এখানেই ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়।

১২৩ রানের মাথায় ৩ উইকেট হারালেও তিলক ভার্মার শান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ভারতীয়রা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখে ১৭২ রান টপকে যায় তারা।