মঙ্গলবার
২৩ সেপ্টেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রামের জিইসি এলাকায় তিনটি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে উঠে এসেছে, কিছু জনপ্রিয় ফুড কর্নারে খাবারে অজানা এবং অননুমোদিত উপকরণের ব্যবহার করা হচ্ছে।
প্রতিষ্ঠান কাচ্চি ডাইন–এর খাবারে প্রাকৃতিক মশলার পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর তথ্য পাওয়া গেছে। এ অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে গুনতে হয়েছে ৭০ হাজার টাকা জরিমানা।
অভিযানের সময় দেখা গেছে, আন্তর্জাতিক ব্র্যান্ড কেএফসি-এর জিইসি শাখায় ভোক্তাদের অজান্তে খাবারে পাম অয়েল ব্যবহার করা হচ্ছে। এছাড়া, খাবারের নিজস্ব মোড়কে মেয়াদ উল্লেখ করা হয়নি। এই কারণে কেএফসিকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।
এছাড়া, ক্যান্ডি কে নামের আরেকটি প্রতিষ্ঠানকেও একই অনিয়মে ধরা পড়ে এবং ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ২০ হাজার টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম শাখার উপপরিচালক ফয়েজ উল্লাহ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তার স্বাস্থ্য ও অধিকার রক্ষায় কোনো ধরনের চুপচাপ সহ্য করা হবে না।
অভিযানের শেষে নানা যুক্তি উপস্থাপন করেও কেএফসি শেষ পর্যন্ত খাবারে পাম অয়েল ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, এটি কোম্পানির নিয়ম অনুযায়ী করা হয়।