সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে যুবদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেনসহ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিজামপুর সরকারি কলেজ এলাকায় ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজামপুর কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন। পরিচালনা করেন যুগ্ম আহবায়ক আমজাদ বাবু। এসময় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।