রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ সেপ্টেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেতৃত্বে জাকের আলী

ক্রীড়া প্রতিবেদক:: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ দল। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী।

বাংলাদেশ দলে বড় পরিবর্তন

আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ফলে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। একাদশে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। এছাড়া জায়গা পেয়েছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেন। বাদ পড়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান।

অপরিবর্তিত ভারত

অন্যদিকে ভারত নিজেদের দলে কোনো পরিবর্তন আনেনি। পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে সূর্যকুমার যাদবের দল।

একাদশ

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

আজকের ম্যাচ জিততে পারলেই ফাইনালের দরজা অনেকটা উন্মুক্ত হয়ে যাবে বাংলাদেশের জন্য।