বৃহস্পতিবার
২৫ সেপ্টেম্বর ২০২৫
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমতলা এলাকায় ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শুভ ওই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।
চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম জানান, সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে কিশোরটির মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।