মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৮ সেপ্টেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বহদ্দারহাটে বিসমিল্লাহ বিরিয়ানি–মেজ্জানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকিতে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়েছে। এ সময় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে দেখা যায়, বিসমিল্লাহ ওরস বিরিয়ানি ও মেজ্জান নামের একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল (কেওড়া জল ও গোলাপ জল) ব্যবহার করা হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নাহার ফুডস লাইভ বেকারিতে ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় কেক বিক্রির জন্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদবিহীন রঙ ব্যবহার এবং উৎপাদিত পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও দেখা যায়, কাশবন রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় ১০ হাজার টাকা এবং ম্যানিলা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার, রানা দেবনাথ ও আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”