শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সোমবার

২৯ সেপ্টেম্বর ২০২৫

১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।