সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

৩০ সেপ্টেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল বিএসআরএম শ্রমিকের

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ের বিএসআরএম গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সোনাপাহাড় এলাকার জহির আহমদ মিস্ত্রির বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি বিএসআরএম কারখানার পার্টটাইম ডাম্প ট্রাক চালক ছিলেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিকী জানান, সকাল সাড়ে ৯টার দিকে আপ ও ডাউন লাইনের দুই দিক থেকে ট্রেন আসছিল। এ সময় মহিউদ্দিন লাইন পার হতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।