রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গাজা অভিমুখী ফ্লোটিলা আটক: বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্বব্যাপী মানবতার জন্য হুমকি। বিবৃতিতে বলা হয়, “ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা ন্যক্কারজনক এবং মানবতার পরিপন্থী।”

বাংলাদেশ সরকার অবিলম্বে আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানায়।

এছাড়া বাংলাদেশ ইসরায়েলের প্রতি আহ্বান জানায়, গাজা ও পশ্চিম তীর থেকে অবিলম্বে বেআইনি দখলদারিত্বের অবসান, গণহত্যা বন্ধ এবং মানবিক সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। অথচ দখলদার বাহিনীর কারণে গাজার মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে।