রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৭ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় মনি আক্তার (২৭) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনি আক্তার, চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।

হাসপাতালে আনায়নকারী গার্মেন্টসকর্মী কিসমত আরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল মনি আক্তার। সেখান থেকে সিএনজি অটোরিকশা করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে হাসাপাতালে আনা হয়। হাসপাতালে আনার দশ মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মঙ্গলবার (আজ) সকালে পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে থেকে সড়ক দুর্ঘটনায় আহত মনি আক্তারকে হাসপাতালে আনা হয়। সকাল সোয়া দশটার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।