সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১২ অক্টোবর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাকিব খানের দোয়া: “কাঞ্চন ভাই দ্রুত সুস্থ হোন”

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই খবর প্রকাশ্যে আনেন তার ছেলে মিরাজ মইন জয়, এরপর থেকে শিল্পী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

সম্প্রতি লন্ডনে অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা রোজিনা তাকে দেখতে যান। এবার অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খান।

রোববার (১২ অক্টোবর) ফেসবুকে শাকিব খান লেখেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই—যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।”

শাকিব খান আরও বলেন, “দেশের কোটি মানুষের প্রার্থনা আছে যেন তিনি আবার ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ ও শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।”

বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

শিল্পী ও ভক্তরা দেশ-বিদেশে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছেন।