সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৪ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সুযোগ নেই “শাপলার”- বিকল্প না নিলে প্রতীক দেবে ইসি

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই।

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক নেবেন এবং আমাদের জানাবেন। না হলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

ইসি সচিব আরও বলেন, ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়।

জামায়াতসহ কয়েকটি দলের গণভোট আয়োজনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে ইসি।

এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি।

তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।