সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৭ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চুনতিতে ভয়াবহ বাস দুর্ঘটনা—আহত সাত যাত্রী হাসপাতালে

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসটি চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় সাতজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।