সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৯ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পাঁচ শতাংশ বাড়িভাড়া বাতিল, আন্দোলন চলবে: ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) তারা জাতীয় শহীদ মিনারে অষ্টম দিন ধরে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর বারোটায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে এদিন সকালে অর্থ বিভাগ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২,০০০ টাকা বৃদ্ধিতে সম্মতি দেয়।

উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ৬ শর্ত পূরণ সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। এই আদেশ ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, সঠিক প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।