সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সোমবার

২০ অক্টোবর ২০২৫

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের বে-টার্মিনালে প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরীর বেটার্মিনাল এলাকা থেকে এক প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ।

নিহত শামিম মাশুদ খান (২৬) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বেটার্মিনাল এলাকার একটি স্থানে শামিম মাশুদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক অনুসন্ধানের পর বিষয়টি বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করার সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।