মঙ্গলবার
২১ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু সম্প্রতি চট্টগ্রামের মেহেদীবাগস্থ তার বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাস্টার, সাবেক সভাপতি মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, মাঈন উদ্দীন মাস্টার, অর্থ সম্পাদক আবদুল হামিদ মাস্টার, শাহাবুদ্দিন সারাং প্রমুখ নেতৃবৃন্দ।
সংগঠনের কার্যক্রম, সদস্যশক্তি বৃদ্ধি এবং বিভাগীয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ একমত হয়েছিলেন, সংগঠনের সম্প্রসারণ ও নৌ-যান শ্রমিকদের কল্যাণে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হবে।