মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২২ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচনের আগের রাতেই স্থগিত রেড ক্রিসেন্ট ভোট!

নিউজ ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেড ক্রিসেন্ট নির্বাচনের প্রধান কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

বুধবার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, যুগ্ম জেলা জজ প্রথম আদালত, চট্টগ্রামের অপর মামলা নম্বর ২৫৭/২০২৫–এর প্রেক্ষিতে গত ২১ অক্টোবর প্রদত্ত আদালতের আদেশ অনুযায়ী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫–২৭ মেয়াদের ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. আছিফ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “একটি কুচক্রী মহল নিশ্চিত পরাজয় জেনে নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন স্থগিতের নামে জেলা রেড ক্রিসেন্টকে অকার্যকর করার অপচেষ্টা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা সর্বস্তরের আজীবন সদস্য, শুভানুধ্যায়ী ও অংশীজনদের পক্ষ থেকে এ ধরনের হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে আদালতের এই আদেশ প্রত্যাহার করে দ্রুত নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।”