মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রবিবার

২৬ অক্টোবর ২০২৫

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মানবতার আলো ছড়াচ্ছে প্রয়াস — সমাজ বিনির্মাণে প্রশংসা কুড়ালো সংগঠনটি

নিউজ ডেস্ক: সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর কেবিনেট সভা ও ১৭তম বর্ষপূর্তি এবং ‘প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫’ উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বনজৌর রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক।

সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের সিনিয়র উপদেষ্টা ও কেবিনেট সভার চেয়ারম্যান লায়ন এ. এম. কামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা ও পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার গভর্নর অ্যাডভাইজার লায়ন সন্তোষ কুমার নন্দী, চিটাগাং বেল ভিউ হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর জি. কে. লালা, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির অর্থ সম্পাদক মো. মোহছেন আলী মহসিন, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকৌশলী মোমিনুল হক বলেন, “সমাজ বিনির্মাণে প্রয়াসের অবদান সত্যিই প্রশংসনীয়। সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রয়াস পরিবার যে নিরলসভাবে কাজ করছে, তা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

সভায় প্রয়াসের সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পী ধন্যবাদ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সহ-সভাপতি সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান আসিফ, সাংগঠনিক সম্পাদক মো. মাহির আসেফ বাবু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে কেবিনেট মিটিংয়ের চেয়ারম্যান লায়ন এ. এম. কামাল উদ্দিন চৌধুরী সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।