মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৬ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে জামান হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি জামান হোটেলকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করা, নাম সর্বস্ব নিম্নমানের ঘি সহ বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার, যথাযথ ভাবে দ্রব্য মূল্যের সংযোজন ও তালিকা প্রদর্শন না করায় কাজীর দেউড়ির জামান হোটেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।