মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৭ অক্টোবর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে “বেটার হোম”-এ সিকিউরিটি গার্ড নিয়োগ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম শহরে একটি স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠান “বেটার হোম”-এর জন্য ৮-১০ জন অভিজ্ঞ নিরাপত্তা প্রহরী (Security Guard) নিয়োগ দেওয়া হবে।

প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৫ ইং

আবেদনকারীর যোগ্যতা ও শর্তাবলি:

আবেদনকারীকে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স: ২০ থেকে ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা:
নিরাপত্তা প্রহরী হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যদি তারা পরিশ্রমী ও দায়িত্বশীল হন।

অতিরিক্ত যোগ্যতা (Additional Requirements):

শারীরিকভাবে সক্ষম, সময়নিষ্ঠ ও পরিশ্রমী হতে হবে।

দায়িত্বশীল, সৎ ও বিশ্বাসযোগ্য হতে হবে।

ভদ্র, শৃঙ্খলাপূর্ণ ও ভালো আচরণসম্পন্ন হতে হবে।

ধূমপান ও মাদকাসক্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

চাকরির প্রেক্ষাপট (Job Context):

একটি আবাসিক ভবনের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করতে সক্ষম প্রহরী খোঁজা হচ্ছে। সততা, সময়নিষ্ঠা ও বিশ্বাসযোগ্যতা এই পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ।

চাকরির ধরন (Employment Status):

ফুল-টাইম (প্রথমে ১ মাসের পরীক্ষাকাল; কর্মদক্ষতা ও সততার ভিত্তিতে পরবর্তীতে স্থায়ী নিয়োগ দেওয়া হবে)।

দায়িত্ব ও কর্তব্যসমূহ (Job Responsibilities):

ভবনের প্রধান গেট পাহারা দেওয়া এবং গেটের নিরাপত্তা নিশ্চিত করা।

বাসিন্দা ও অতিথিদের প্রবেশ-প্রস্থানে সহায়তা করা।

গাড়ি, অতিথি বা ডেলিভারি কর্মী প্রবেশের আগে যাচাই করা।

সিঁড়ি, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখা (ঝাড়ু ও মপ করা)।

ভবনের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা।

বেতন ও সুযোগ-সুবিধা:

বেতন: আলোচনা সাপেক্ষে

থাকা: প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকার সুব্যবস্থা রয়েছে

কর্মক্ষেত্র: বিল্ডিং কেয়ারটেকার / আবাসিক ভবন

চাকরির ধরন: ফুল টাইম

জেন্ডার: শুধুমাত্র পুরুষ

কর্মস্থল: চট্টগ্রাম মহানগর

রিজিউম পাঠানোর ঠিকানা:

ইউসুফ হাউস, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক, ১ কিলোমিটার, চান্দগাঁও, চট্টগ্রাম। মোবাইল: ০১৮৪১৩২৯৮৯৯

আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিজ্ঞ ও পরিশ্রমী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।